`সৃজনশীলতার সবচে’ বড় শত্রু নিজের ওপর সন্দেহ’
মার্কিন কবি ও ঔপন্যাসিক সিলভিয়া প্লাথকে নিয়ে এই প্রবন্ধটি প্রকাশ করেছে The Economic Times গত ২৫ জানুয়ারি, ২০২৬ এ। ফেমিনিস্ট ফ্যাক্টরের পাঠকদের জন্য এটির
বাংলা ভাষান্তর প্রকাশ করা হলো
বিশ শতকের অন্যতম প্রভাবশালী কবি ও ঔপন্যাসিক সিলভিয়া প্লাথ মানুষের অনুভূতি, মানসিক শক্তি ও সৃজনশীলতা নিয়ে তাঁর গভীর উপলব্ধির মাধ্যমে আজও পাঠককে অনুপ্রাণিত করেন। তাঁর একটি কথা গভীরভাবে হৃদয়কে নাড়া দেয় –
“সৃজনশীলতার সবচেয়ে বড় শত্রু হলো নিজের ওপর সন্দেহ।” – সিলভিয়া প্লাথ
এই কথাটি আমাদের মনে করিয়ে দেয়, বাইরের বাধার চেয়ে অনেক সময় নিজের প্রতি অনিশ্চয়তা, অবিশ্বাসই আমাদের বেশি আটকে দেয়। প্লাথের কথাগুলো আমাদের উৎসাহ দেয়, সব সন্দেহের মুখোমুখি দাঁড়াতে সাহায্য করে এবং নিজের ক্ষমতাকে বিশ্বাস করতে সাহস যোগায়।
প্লাথের কথার শক্তি বোঝা
এই উক্তিটি একটি সার্বজনীন সত্য তুলে ধরে – নিজের ওপর সন্দেহ ব্যক্তিগত ও সৃজনশীল বিকাশের বড় বাধা। লেখা, শিল্পকলা, পেশাগত কাজ কিংবা ব্যক্তিজীবনের সিদ্ধান্ত – সব ক্ষেত্রেই নিজের সক্ষমতা নিয়ে সন্দেহ আমাদের সম্ভাবনাকে বাস্তবায়িত হতে দেয় না।
নিজের সন্দেহকে যখন তিনি “শত্রু” বলেন, তখন তাকে চ্যালেঞ্জ করতেও বলেন। তাঁর বার্তা স্পষ্ট: সত্যিকারের সৃজনশীলতা ও অর্জনের জন্য দরকার আত্মবিশ্বাস, সাহস ও নিজের ওপর বিশ্বাস।
আজকের দ্রুতগতির দুনিয়ায় এর প্রাসঙ্গিকতা
সোশ্যাল মিডিয়ার তুলনা, দ্রুত সফল হওয়ার চাপ আর সামাজিক প্রত্যাশার যুগে আত্মসন্দেহ আরও বেড়েছে। প্লাথ আমাদের শেখান বাইরের স্বীকৃতির চেয়ে ভেতরের শক্তিকে গুরুত্ব দিতে।
ছাত্র, পেশাজীবী আর সৃজনশীল মানুষ – সবার জন্যই এই উক্তি মনে করিয়ে দেয়, আমাদের এগিয়ে যাওয়া নির্ভর করে নিজের ওপর বিশ্বাসের ওপর, অন্যের অনুমোদনের ওপর নয়। সন্দেহের মুখোমুখি হওয়াই সম্ভাবনায় পৌঁছানোর প্রথম ধাপ।
দৈনন্দিন জীবনের জন্য সিলভিয়া প্লাথের শিক্ষা
• নিজের ওপর ভরসা রাখুন: আত্মবিশ্বাসই সফলতার ভিত্তি।
• সন্দেহকে শক্তিতে বদলান: অনিশ্চয়তাকে এগিয়ে যাওয়ার প্রেরণা বানান।
• সৃজনশীলতাকে গ্রহণ করুন: ভয় পাবেন না; নতুন কিছু আসে ঝুঁকি আর পরীক্ষার মধ্য দিয়ে।
• অটল থাকুন: এগোনো একটি রাস্তা; সন্দেহ জয় করলেই মানসিক শক্তি বাড়ে।
• নিজেকে বোঝার চেষ্টা করুন: নিজের চিন্তা বুঝলে বোঝা যায় কখন সন্দেহ আপনাকে আটকে দিচ্ছে।
কেন সিলভিয়া প্লাথের কথা আজও টিকে আছে
প্লাথের লেখালেখি, যেমন Ariel কাব্যগ্রন্থ ও আধা-আত্মজীবনীমূলক উপন্যাস The Bell Jar – নিজের পরিচয়, মানসিক স্বাস্থ্য ও আত্মপ্রকাশের বিষয় নিয়ে কথা বলে। তাঁর লেখা সৎ, তীব্র ও গভীরভাবে মানবিক – যা প্রজন্মের পর প্রজন্মকে স্পর্শ করে।
প্লাথের এই উক্তিটি আজও অনুপ্রাণিত করে কারণ এটি আমাদের সবার এক সাধারণ লড়াইয়ের কথা বলে – নিজের ভেতরের লড়াই। আত্মসন্দেহকে চিনে তাকে জয় করতে পারলেই আমরা সৃজনশীলতা, আত্মবিশ্বাস আর নিজের মতো করে বাঁচার ক্ষমতা পাই।

