September 19, 2026
সম্পাদকীয়

কবে মুক্তির জন্য চিৎকার করে উঠবো?

এক চরম ক্রান্তিকাল পার করছি আমরা। জানি না মুক্তি মিলবে কবে!

প্রায় ১৬ হাজার শিশু এ বছর জানুয়ারি থেকে জুলাই অব্দি নিখোঁজ হয়েছে। উদ্ধার হয়েছে ১৩ হাজার। কিন্তু বাকি আড়াই থেকে ৩ হাজার শিশু মায়ের কোলে ফেরেনি। অজস্র শিশুর লাশ উদ্ধার হয়েছে। বহু শিশুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। ক্ষতবিক্ষত করা হয়েছে।

আমরা এ কোন বাংলাদেশে বাস করছি। এ কোন দেশ যেখানে শিশুদের জীবনের নিশ্চয়তা নাই, মূল্যও নাই! হামের মতো একটা সাধারণ নিরাময়যোগ্য অসুখে চলে গেল প্রায় ১১শ শিশু। এটা কীভাবে সম্ভব হলো! হামের টিকা কেনা নিয়ে যে দানবেরা নয় ছয় করলো তাদের বিচার আদৌ কি হবে?

আজ সারাদেশে মৃত্যু আর মৃত্যু। ছিনতাই রাহাজানি সন্ত্রাসে মানুষ ভীত সন্ত্রস্ত। বাইরে বের হলেই শংকা – আর কি ফিরতে পারবো নিরাপদে? আমাদের জনপদ কবে এতটা ভয়ংকর হয়ে উঠলো।

আজও একটি শিশুর মৃতদেহ পাওয়া গেল। ধারণা করা হচ্ছে তার সাথে থাকা আইফোনের জন্য তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

এ কেমন দেশ? আমাদের দেশের মানুষ এত অমানুষ হয়ে উঠলো কবে? কখন? বিচারহীনতা আর দেশজুড়ে মবসন্ত্রাস এই অমানুষগুলোকে আরো উৎসাহিত করেছে তবে?

আমাদের বোধোদয় হবে কবে? আমরা কবে মুক্তির জন্য চিৎকার করে উঠবো? কবে?

Leave a Reply